পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০টা হাতবোমা উদ্ধার করেছে র্যা ব।
শুক্রবার রাত ১২টার দিকে বোমা গুলো উদ্ধার করে র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
বোমা উদ্ধারের সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়জুল ইসলাম মণ্ডল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালী বাজারের মাঝামাঝি স্থানে একটি পরিত্যাক্ত দোকান ঘরে রাখা বোমাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা ৪ ইঞ্চি গোলকার ও ৬ ইঞ্চি লম্বা আকৃতির। বোমাগুলো ওই স্থানে কারা রেখেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
তবে এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে বলেন ফয়জুল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: