প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টেলিফোন করে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে বীমা কোম্পানির এক নারী কর্মকর্তাকে আটক করেছে র্যা ব।
শনিবার বিকেলে রাজধানীর টিকাটুলীতে র্যা ব-৩ এর কার্যালয়ে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম সরোয়ার।
সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামীর সঙ্গে পরিকল্পনা করে প্রতারণার আশ্রয় নেন বলেও জানান র্যা ব কর্মকর্তা।
আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কথোপকথনের কথা স্বীকার করেছেন বলে নিশ্চিত করেন গোলাম সরোয়ার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: