খেলনা রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের সঙ্গে আরো কিছু প্রযুক্তি যুক্ত করে হামলার জন্য ড্রোন সাদৃশ্য উড়োজাহাজ তৈরির প্রজেক্টসহ আনসারউল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক হোসেন সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারে বুধবার সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়।
ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ও ড্রোন তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে বিভিন্ন ধরনের উচু ভবন ও এক স্থানে থেকে কাছাকাছির অন্য স্থানে হামলার জন্যই তারা এটা তৈরি করছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: