অপরাধ

দিনাজপুরে হেরোইনসহ নারী আটক

নারী আটক
নারী আটক

দিনাজপুরে এক কেজি হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভবাইনগর এলাকায় পুলিশ এক বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকার কালামের ঔষদের দোকানের সামনে থেকে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে মোছা. ফরিদা বেগম (৩০) নামে এক নারীকে আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় তার দেহ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

জানা গেছে, ফরিদা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ি গ্রামের মৃত, নাইমুর রহমানের স্ত্রী।

ওসি জানান, এ ব্যাপারে ১৯৯০ সালের মমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ১ (খ) ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৩।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ