নাটোরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হিযবুত তাওহীদ জনতার আলোচনা সভা চলাকালীন ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার শহরের ভবানীগঞ্জ মোড় এলাকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
এদিকে, দুপুরে আটককৃতদের আদালতে নেয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক।
এসময় সভায় ভিডিও চিত্র প্রর্দশনের ব্যবহৃত সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, ব্যানার ও লিফলেট জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন: আব্দুর সবুর খান, জাহাঙ্গীর আলম ও নুহু মুনশী।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন দেশটিভিকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় হিযবুত তাওহীদ ব্যানারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফের সভাপতিত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্ম নিয়ে অপরাজনীতি শীর্ষক এক আলোচনা সভা চলছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়। পরে প্রজেক্টর, ব্যানার ও সাউন্ড সিস্টেমসহ মাইক জব্দসহ ৩ সদস্যকে আটক করা হয়।