অপরাধ

৩ দিনের রিমান্ডে গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

রাজধানীর বকশিবাজারে সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন শুক্রবার বিকেলে তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ৱশুনানি শেষে মহানগর হাকিম তসরুজ্জামান তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

অন্যদিকে গয়েশ্বরের পক্ষে এর বিরোধিতা করে জামিনের আবেদন জানান তার আইনজীবীরা।

ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ওই ঢাকা মহানগর গোয়েন্দা পলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃঞ্চপদ রায় সাংবাদিকদের বলেন, গত বুধবার বকশীবাজারে সংঘর্ষ এবং সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালালেও রায়েরবাজারের বাসায় গয়েশ্বরকে পাননি পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিএনপির আন্দোলন নস্যাতের পরিকল্পনা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গয়েশ্বর চন্দ্রকে গ্রেপ্তার, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বাসায় তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ