পুরান ঢাকার ইসলামবাগে বোমা হামলায় ইদ্রিস রহমান নামে স্থানীয় কৃষকলীগ নেতা মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ৪ জন।
রোববার ইসলামবাগের ঈদগাহ মাঠের ভিতরে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের একটি সালিশ বৈঠক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঢামেকের ভারপ্রাপ্ত ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. সেন্টু হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।
আহতদের একজন মনির হোসেন বলেন, প্যান্ডেলের ভিতরে হাজী সেলিম অবস্থান করছিলেন। প্যান্ডেলের বাইরে বোমার বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, হাজী সেলিম অক্ষত রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: