অপরাধ

ইটিভির চেয়ারম্যান সালাম কারাগারে

আবদুস সালাম
আবদুস সালাম

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত আগামী ৮ জানুয়ারি তার জামিন ও রিমান্ডের ওপর শুনানি দিন মঙ্গলবার ঠিক করেছে আদালত।

এর আগে গতকাল মধ্য রাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ইটিভির প্রধান কার্যালয়ের নীচ থেকে সালামকে আটক করা হয়।

ইটিভিতে তাকে জড়িয়ে অনুষ্ঠান প্রচারের দায়ে এক নারী বাদী হয়ে ২০১৪ সালের ১৬ নভেম্বর ওই মামলাটি করেন।

এদিকে, একুশে টিভি বন্ধ এবং চ্যানেলের চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এক বিবৃতিতে খালেদা জিয়া এটিকে সাজানো মামলা বলে দাবি করেছেন। একুশে টিভিসহ বন্ধ সকল গণমাধ্যম খুলে দেয়া এবং ইটিভির চেয়ারম্যানকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ