অপরাধ

রাষ্ট্রদ্রোহ মামলায় ইটিভির সালাম ৫ দিনের রিমান্ডে

সালাম
সালাম

রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বিচারক ওয়ায়েস কুরুণী জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

সালামের আইনজীবী ইউনুস আলী বিশ্বাস ও বিএনপিপন্থি আইনজীবী নেতা মোসলেহ উদ্দিন জসীম বলেন, রিমান্ডের বিরোধিতা এবং জামিনের আবেদন করা হয়।

রাষ্ট্রদ্রোহের এ মামলায় অভিযোগ করা হয়েছে, তারেক ও সালাম পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন এবং আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা’ তৈরি করতে চেয়েছিলেন।

এছাড়া স্বাধীন বিচার বিভাগের মধ্যে বিভক্তি সৃষ্টি, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, পুলিশ বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টারও অভিযোগ আনা হয়েছে মামলায়।

তারেক সম্প্রতি লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বিতর্কিত হন। তা নিয়ে রিট আবেদন হলে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ পলাতক এই বিএনপি নেতার বক্তব্য বিবৃতি-প্রচারে নিষেধাজ্ঞা দেয়।

গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেকের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার নিয়ে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন গত ৮ জানুয়ারি এ মামলা করেন।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি মামলার 'পলাতক' আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও রাষ্ট্রোহের এ মামলার আসামি।

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

দুপুর ১২টার দিকে আব্দুস সালামকে কারাগার থেকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আর সালামের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায়। এ বিষয়ে আদালত বুধবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।

এ সময় আদালত সালামকে ৫ দিনের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবেদর জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়।

আদালত গত মঙ্গলবার (বৃহস্পতিবার) তার জামিন ও রিমান্ডের ওপর শুনানি দিন ঠিক করে। সোমবার মধ্যরাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।

ইটিভিতে তাকে জড়িয়ে অনুষ্ঠান প্রচারের দায়ে এক নারী বাদী হয়ে ২০১৪ সালের ১৬ নভেম্বর ওই মামলাটি করেন।

এদিকে, একুশে টিভি বন্ধ এবং চ্যানেলের চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ