অপরাধ

ঢাবিতে সমাবর্তনের মধ্যেই কলাভবনের টয়লেটে মিলল হাতবোমা

হাতবোমা উদ্ধার
হাতবোমা উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাবর্তনের মধ্যেই কলাভবনের একটি টয়লেট থেকে ৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কলা ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ছাত্রদের কাছে খবর পেয়ে কলা ভবনের দ্বিতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেট থেকে ৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ৪৯তম সমাবর্তন।

এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস গ্যারি।

এবারের সমাবর্তনে ছয় হাজার ১০৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হচ্ছে। গ্যারিকেও সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ