নড়াইলে পুলিশের অভিযানে বিএনপির ৬ নেতাকর্মীসহ ২৬ জনকে আটক করা হয়েছে। বুধবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
নড়াইলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অবরোধে নাশকতা ও বাস পোড়ানোর ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন অভিযোগ রয়েছে।
নড়াইল পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, নাশকতার আশঙ্কায় নড়াইল সদর থানায় বিএনপির এক কর্মীসহ ১০ জন, কালিয়া থানায় ৪ জন, লোহাগড়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় বিকাশ পরিবহণ পুড়িয়ে দেয়ার ঘটনায় ৫ বিএনপি নেতাকর্মীসহ ৭ জনকে আটক করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: