অপরাধ

আইএসের থেকে অর্থ-অস্ত্র সংগ্রহের পর রাষ্ট্রের ক্ষতির চেষ্টা ছিল

আইএস সদস্য আটক
আইএস সদস্য আটক

ইসলামিক স্টেট-আইএসের নিকট থেকে অর্থ ও মারাত্বক অস্ত্র সংগ্রহ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করা ও হুমকি সৃষ্টি করে খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল গ্রেপ্তার হওয়া আইএসআইএস সদস্যরা।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আইএসআইএসের বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কসহ আরো ৩ জন সহযোগী সদস্য রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াতুল কবির সম্প্রতি পাকিস্তান আইএসআইএসের কাছ থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরে আইএসআইএসে কর্মী সংগ্রহে কাজ করছিল বলে জানান তিনি।

শেখ নাজমুল আলম বলেন, তাদের অর্থ সহায়তা দাতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে রোববার গ্রেপ্তার করা হয় আইএসআইএসের বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কসহ ৩ জন সহযোগী সদস্যকে। যারা আইএসআইএস এর নিকট থেকে অর্থ ও মারাত্বক অস্ত্র সংগ্রহ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্যবস্তু করে ক্ষতিসাধন, হুমকি সৃষ্টি ও খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ