অপরাধ

মিঠাপুকুরে গুলিবিদ্ধ অবস্থায় জামাত নেতা আটক

আটক
আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার কমিটির জামাতের সেক্রেটারি বুলবুল আহাম্মেদ মিন্টু ওরফে বোমা মিন্টু পুলিশের গুলিতে পায়ে গুলি বিদ্ধ হওয়ার পর তাকে আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই জামাত নেতাকে কঠোর পুলিশি পাহারায় হাসপাতালের ৩১ নম্বর অর্থোপেডিকস ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে বোমা হামলা করে শিশুসহ বাস যাত্রীকে হত্যার ঘটনায় জড়িত এবং হত্যা মামলার অন্যতম আসামি মিন্টু। তাকে গ্রেপ্তার করতে রোববার গভীর রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে সে পায়ে গুলি বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে গণমাধ্যমকে ছবি নিতে দেয়নি কর্তব্যরত পুলিশ। এ ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ