যশোরের নাজির শংকরপুর কোল্ডস্টোরেজ এলাকায় একটি বাসে জ্বালিয়ে দেয়ার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ৩৫ জনরে নাম উল্লেখ করে থানায় একটি মামলাও করা হয়েছে। তারা সবাই বিএনপি-জামাত সমর্থক বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, বাসে আগুন দেয়ার সঙ্গে বিএনপি সমর্থকরা জড়িত।
সোমবার এ ব্যাপারে ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা শহরের নাজির শংকরপুর মোড়ে একটি বাস জ্বালিয়ে দেয়। রং করার জন্য বাসটি সেখানে রাখা ছিল।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: