অপরাধ

খিলগাঁও এ ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত

 খিলগাঁও
খিলগাঁও

রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুজ্জামান জনি (৩৫) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় এ কথা নিশ্চিত করে বলেন, জনি ছাত্রদলের নেতা এবং রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশের ওপর সর্বশেষ বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল নাজিমউদ্দিন রোড থেকে ডিবি জনিকে আটক করে। এরপর রাত আড়াইটার দিকে তাকে নিয়ে খিলগাঁও জোড়পুকুর বালুর মাঠের প্রধান ফটক এলাকায় অভিযানে গেলে এ সময় প্রতিপক্ষরা ডিবিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধ চলাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে জনি গুলিবিদ্ধ হন।

ঘটনাস্থল থেকে ককটেল, গুলি ও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ