অপরাধ

লালবাগে বাসায় বিস্ফোরণে আহত বাপ্পীর মৃত্যু

আহত বাপ্পীর মৃত্যু
আহত বাপ্পীর মৃত্যু

রাজধানীর লালবাগে একটি বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত মাহবুবুর রহমান বাপ্পী ওরফে বোমাবাপ্পী ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিস্ফোরণের ঘটনায় আহত আরো ৩ জন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

অহতরা হলেন: লিমন (৬), হ্যাপী (১২), ঝুমুর (২৫)।

প্রসঙ্গত: রাজধানীর লালবাগ চৌরাস্তায় ৩১/২ হোল্ডিংয়ের দোতলায় একমাস আগে বাসা ভাড়া নেন মাহবুবুর রহমান বাপ্পীর দুলাভাই। গতকাল বেলা ৩টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ফ্ল্যাটে গিয়ে বাড়িওয়ালা দেখেন দরজা খোলা। ভিতরে ধোঁয়া আর বারুদের গন্ধ।

পরে পুলিশের ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে নিশ্চিত হন বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত বাপ্পী নিউমার্কেট থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ৪ জন আহত হলেও বাপ্পী ছাড়া বাকি ৩ জন ঝুঁকিমুক্ত।

ওইদিন চিকিৎসকরা জানান, বিস্ফোরণে বাপ্পীর একটি হাত উড়ে যায়। ক্ষত হয় শরীরের বিভিন্ন অংশ এবং তার অবস্থা আশংকাজনক ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ