অপরাধ

রাজশাহীতে অবরোধ-হরতালে সহিংসতা-আটক ১৮০

বিভিন্ন সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক-মামলা দায়ের ৮টি

 অবরোধ-হরতালে
অবরোধ-হরতালে

নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যেদিয়েই রাজশাহীতে ঢাকাগামী গাড়িবহরে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১৫টি যানবাহন। তাদের প্রতিরোধ করতে গিয়ে বোমায় আহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কাদিরগঞ্জে বর্ণালীর মোড় থেকে দড়িখরবনার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এবং নগরীর বিনোদপুরে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাছিম ও কাজিম নামের দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক মাহামুদ হাসান বলেন, অবরোধের সমর্থনে জামাত-শিবির কর্মীরা এ হামলা চালিয়েছে। পরে পুলিশ র্যা ব ও বিজিবির সহযোগিতায় গাড়িবহর পার করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১২টার দিকে বর্ণালীর মোড় হয়ে অর্ধশতাধিক গাড়ির একটি বহর নগরী অতিক্রম করছিল। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে অবরোধকারীরা গাড়ি বহরে হামলা চালানো হয়। দড়িখরবনার মোড়ে স্থানীয় লোকজন অবরোধকারীদের ধাওয়া করলে তারা একটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় বিস্ফোরণে আহত হন মাছিম ও কাজিমসহ ৩ জন।

একই সময়ে নগরীর বিনোদপুর এলাকায় গাড়িবহর লক্ষ্য করে অবরোধকারীরা একটি পেট্রোলবোমাসহ কয়েকটি হাতবোমা ফাটায় বলে মতিহার থানার ওসি আলমগীল হোসেন জানিয়েছেন। এতে একটি ট্রাকে আগুন ধরলেও পুলিশ ও গাড়ির লোকজন তা নিভিয়ে ফেলেন বলে জানান তিনি।

গত পাঁচ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপি এবং জামাত-কর্মীদের কমপক্ষে ৮টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। এসব ঘটনায় ৮টি মামলা হয়েছে নগরীর বিভিন্ন থানায়। এসব মামলায় এ পর্যন্ত ১৮০ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখযোগ্য ঘটনা:

গত ২১ জানুয়ারি:

রাজশাহীতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ফলে এক নারী দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র বুলবুল এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ ৮৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

জানুয়ারি- ১৯:

বিএনপির জেলা সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলের নেতাকর্মীদের। সংঘর্ষে বিএনপির ৫ কর্মী আহত হয়। এসময় বাসে অগ্নিসংযোগ করে দুর্বত্তরা। এক নারী অগ্নিদগ্ধ হন।

জানুয়ারি- ১৬:

রাজপাড়া যুবদল সভাপতি শাহানুর রহমান মিঠুসহ প্রায় ৩১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে বুধবার ব্যাপক ত্রাস সৃষ্টি করে হরতাল সমর্থক মুখোশধারীরা।

জানুয়ারি- ১৪:

সন্ধ্যায় হরতালের সমর্থনে অলোকার মোড়ের দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালিয়ে, ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।

জানুয়ারি- ১৩:

র্যা ব অভিযান চালিয়ে খড়খড়ি বাইপাস থেকে ৩২টি বোমা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

জানুয়ারি- ৭:

বেলা সাড়ে ১০টার দিকে শহরের আলিফ-লাম-মিম ভাটা এলাকায়রা পুলিশের রাইফেল কেড়ে নিয়ে পুলিশকে পিটিয়েছে বিএনপি-জামাত কর্মীরা। এতে ২ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ