অপরাধ

খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা

খালেদা জিয়া
খালেদা জিয়া

রাজধানীর যাত্রাবাড়িতে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে পুলিশ।

শনিবার বিকেলে যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক কেএম নুরুজ্জামান এ মামলা দায়ের করেন।

এতে বাসে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির আরো ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ি বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে মামলায়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে শুক্রবার রাতে যাত্রাবাড়িতে যাত্রীবাহী একটি বাসে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন ২৮ জন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবারের ওই ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপদানবলী আইনে দুটি মামলা করা হয়েছে। পেট্রোলবোমা নিক্ষেপে পরিকল্পনকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম রয়েছে। এদের মধ্যে

উল্লেখযোগ্য হচ্ছেনঃ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার, চেয়ারপারসনে উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকতউল্লা বুলু, আমান উল্লাহ আমান।

এছাড়া, পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ি বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে মামলায়।

এদিকে, আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ