অপরাধ

গোয়েন্দা কার্যালয়ে রিজভী, আদালতে নেয়া হবে আগামীকাল

রিজভী
রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিরাপত্তার কারণে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। আগামীকাল (রোববার) আদালতে তাকে হাজির করা হবে বলে জানা গেছে।

এর আগে রিজভী আহমেদকে রাজধানীর বাড্ডা থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব)।

শুক্রবার রাত পৌনে ৩ টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব গণমাধ্যম শাখা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গতকাল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় উড়িয়ে দেয়া ও খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকির প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতাল ঘোষণা করে ২০ দল। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী লাগাতার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিবৃতিতে রিজভী বলেন, শিক্ষাসহ দেশের চলমান সংকটের দায় সরকারকেই নিতে হবে। ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে সরকার দেশে অচলাবস্থার সৃষ্টি করেছে।

তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে আইন, মানবতা, জনমত, শিষ্টাচার, দেশের বিশিষ্টজনদের পরামর্শ, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ কোনো কিছুই পরোয়া করছেন না। প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা শুধুই ‘দমন করো’ ‘বিচার হবে’ এ বুলিগুলোই বলে যাচ্ছেন। আর এই ধরো-মারোর ঘোষণায় দেশকে পরিণত করা হয়েছে রক্তাক্ত প্রান্তরে।

তিনি আরো বলেন, এখন গণতন্ত্রের ভাগ্য চরম দুর্যোগের মুখে, মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত, সার্বভৌম ক্ষমতাকে আত্মসাৎ করে জনগণকেই করা হয়েছে অপমানিত। মানুষের ব্যক্তি স্বাধীনতা ক্ষমতাসীনদের অধীন করা হয়েছে। একদলীয় রাষ্ট্র ব্যবস্থার বাকশাল পদ্ধতি আবার অবিকলভাবে ফিরিয়ে আনা হয়েছে। সুতরাং দুঃশাসনের অবসানের মধ্য দিয়েই কেবলমাত্র বর্তমান অবরুদ্ধ জনগোষ্ঠীর মুক্তি সম্ভব, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রগতি সম্ভব।

এসএসসি পরীক্ষা ও আন্দোলন নিয়ে সমন্বয় কমিটি সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলা খানের এমন বক্তব্যের পরদিন শুক্রবার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।

এর আগে গত ৩ জানুয়ারি গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

৭ জানুয়ারি রাতের কোনো একসময় ওই হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করছিলেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ