অপরাধ

নাশকতার ‘পরিকল্পনাকারী’ জামাত নেতা আটক

গ্রেপ্তার
গ্রেপ্তার

অবরোধ-হরতালে নাশকতার পরিকল্পনায় জড়িতের অভিযোগে রাজধানীর মুগদা থেকে জামাত নেতা শামছুর রহমানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের প্রধান পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা শামছুর রহমান।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, শামছুর রহমান বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার। তাকে শুক্রবার রাতে মুগদা থেকে আটক করা হয়েছে।

উপকমিশনার মাসুদ বলেন, শামছুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

গত ৬ জানুয়ারি থেকে বিএনপি-জামাত জোটের লাগাতার অবরোধে প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। গতকাল খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নাশকতার এসব ঘটনায় কমপক্ষে ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ