অপরাধ

ফালু ও দুদু রিমান্ডে

ফালু- দুদু
ফালু- দুদু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে ৫ দিনের ও দলের নেতা শামসুজ্জামান দুদুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক ফালুকে ৫ দিনের রামান্ডের আদেশ দেন।

গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় করা মামলায় রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দুই আমলে কোনো মামলা হয়নি, আটকও হননি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে ৮টি মামলা করা হয়।

ওই সময় ২০০৭ সালে ৪ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ২২ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। সে সময় ত্রাণের টিন আত্মসাৎ মামলায় তার ৫ বছরের সাজা হয়েছিল।

এদিকে, মিরপুর থানায় করা নাশকতা মামলায় বিএনপির নেতা শামসুজ্জামান দুদুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর হাকিম মাহবুবুর রহমান।

গত ১১ জানুয়ারি রাতে মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুদুকে আটক করা হয়। ১২ জানুয়ারি মিরপুর থানার একটি মামলায় ৫ দিন ও ২৮ জানুয়ারি একই থানার অন্য একটি মামলায় আরো ২ দিনের রিমান্ড দেয়া হয় তাকে।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগে এই মামলা দুটি দায়ের করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ