রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে।
তারা হলেন- শাকিল, পেয়ার ও শহীদুল। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে মীর মোহাম্মদ ও রুবেল নামে আরো দুই জনকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, আফতাবনগরে একদল ডাকাতের ‘সংগঠিত হওয়ার খবর পেয়ে’ মঙ্গলবার বেলা ১টার দিকে বাড্ডা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে তিন ডাকাতের পায়ে গুলি লাগে।
আহতদের পুরো পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি এম এ জলিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: