রাজধানীর ভাসানটেক এলাকার শিল্পিরটেকের বালুর মাঠ থেকে বুধবার গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাসানটেক থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন তুহিন মরদেহটি উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন।
পুলিশ কর্মকর্তা নাসির বলেন, গুলি করে হত্যার পর তাকে সেখানে ফেলা রাখা হয়েছে।
নিহতের গায়ে চেক শার্টের ওপর সাদা জ্যাকেট ও পরনে নীল জিনসের প্যান্ট ছিল। পায়ে ছিল চকলেট রঙের জুতা।
মর্গে সংরক্ষিত তথ্য থেকে জানা যায়, ওই ব্যক্তির বাঁ কানে ও বুকের বাঁ পাশে পিস্তলের গুলির ছিদ্র রয়েছে।
বেলা দুইটা পর্যন্ত ওই লাশের খোঁজে কাউকে মর্গে আসতে দেখা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: