অপরাধ

অনড় অবস্থানে ২০ দল, আটক শতাধিক

অবরোধ
অবরোধ

অবরোধের মাস পার হলেও এখনো বিএনপি নেতৃত্বাধীন ২০ দল তাদের অবস্থানে অনড়। অবরোধেরের মধ্যেও বেশ কয়েক দফা হরতালের মতো কঠোর কর্মসূচি পালন করেছে তারা। শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় সরকার।

জ্বলছে দেশ পুড়ছে মানুষ তবুও সরকার এবং ২০ দল একই অবস্থানে রয়ে গেছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসা নিচ্ছেন শতাধিক নিরীহ মানুষ।

জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামাতের ৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা, পটুয়াখালী ও নাটোরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি-জামাত ও শিবিরের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে তুরাগ ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় একজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।

কুমিল্লার নাঙ্গলকোটে পেট্রোল বোমাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

পিরোজপুরে পিকআপভ্যান ও নাটোরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বুধবার রাতে গাজীপুরে বাসে পিকেটারদের ছোড়া পেট্রোল বোমায় ৫ জন দগ্ধ হন। শিশুসহ গুরুতর দগ্ধ ৪ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রসহ ৩৯ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ