প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬০২ নম্বর কক্ষ থেকে সরকারবিরোধী লিফলেট ছাড়ার ঘটনায় জড়িত সন্দেহে রোববার ৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলেন: স্থানীয় সরকার মন্ত্রণারয়ের প্রশাসনিক কর্মকর্তা দৌলতুন্নেসা, আফিস সহকারি জিন্নাতুল করিম এবং অফিস সহায়ক মাহফুজুর রহমান ও সোয়েব খান।
গোয়েন্দা পুলিশ জানিয়েছেন, আটককৃতদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: