অপরাধ

যাত্রাবাড়িতে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

মিরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ি
যাত্রাবাড়ি

রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে, মিরপুরে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওই যুবক টহলরত গোয়েন্দা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে বলেও জানান তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ বলেন, সকাল ৬ টার দিকে ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মিরপুরে সোমবার সকালে কালশী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে কালশি নতুন রাস্তার পাশে একটি ওয়ার্কশপের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

ক্যান্টনমমেন্ট থানার এসআই বেনজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার ডানকানের ওপরে গুলির চিহ্ন রয়েছে। তার পরিচয় জানা যায়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ