অপরাধ

চট্টগ্রামে নাশকতায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িতে প্রমাণ মিলেছে

ট্রাকে আগুন
ট্রাকে আগুন

হরতাল-অবরোধে নাশকতায় চট্টগ্রামে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কয়েকজনের আদালতে দেয়া জবানবন্দিতে এ প্রমাণ মিলেছে। এসব ঘটনার পেছনের মানুষদের ধরতেও তৎপর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রামে হরতাল-অবরোধে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার চার জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের প্রত্যেকের জবানবন্দিতেই ঘটনার পেছনে বিএনপি এ ছাত্রদলের কিছু নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।

সর্বশেষ সোমবার রাতে বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সভাপতি ইদ্রিসকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। পরদিন মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে, যুবদল নেতা আবুল হাশেম বক্কর ও শওকত আজম খাজার নির্দেশে বক্সিরহাট ওয়ার্ড যুবদলের কয়েকজনের সঙ্গে বৈঠক করে গাড়িতে আগুন দেয়ার জন্য লোক ভাড়া করার কথা জানান তিনি।

তার এসব স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা জানান চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি মো. মহসিন।

এদিকে, ককটেলসহস গ্রেপ্তার হওয়ায় কোতয়ালী থানার আরও একটি মামলায় গত সোমবার আদালতে জবানবন্দি দেন সিএনজি অটোরিকসা চালক মুজিবুর।

তিনি আদালতকে জানিয়েছেন, রাসেল নামের এক ছাত্রদল নেতার নির্দেশেই ককটেল বহন করছিলেন তিনি।

এই জবানবন্দিতেও যুবদল ও ছাত্রদলের কয়েকজনের নাম উঠে আসে। নাশকতার প্রমাণ পাওয়া গেছে— তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিএমপির সহকারি কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

চট্টগ্রাম শহরে নাশকতায় আরও যারা জড়িত, তালিকা অনুসারে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গত এক সপ্তাহে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ