পেট্রোলবোমা, ককটেল ও অন্যান্য বিস্ফোরক উপকরণসহ রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে মহিউদ্দিন নামের এক যুবদল কর্মীকে বোমা তৈরির সময় গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
রোববার দুপুরে তেজগাঁও থানা এলাকায় বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া গার্ডেন রোডের একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন বিএনপি-জামাত জোটের ডাকা অবরোধে নাশকতা চালানোর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সরাসরি পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বোমা তৈরি করছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ২টি পেট্রোলবোমা, ৪টি ককটেল, স্প্লিন্টার ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশের উপকমিশনার বিপ্লব জানিয়েছেন, মহিউদ্দিন প্রাথমিকভাবে স্বীকার করেছে, শেরেবাংলানগর থানা যুবদলের সভাপতি মোয়াজ্জেমের নিদের্শে সে এই বোমা তৈর করছিল এবং এজন্য কয়েকদিন আগে মোহাম্মদপুর এলাকায় তাকে প্রশিক্ষনো দেয় সে।
মহিউদ্দিনকে চাকরির প্রলোভন দেখিয়ে এ কাজে লাগানো হয় বলে জানিয়েছেন তিনি।