অপরাধ

এবার যুদ্ধাপরাধীদের পক্ষ নিলেন এক ব্রিটিশ আইনজীবী

ব্রিটিশ আইনজীবীর সংবাদ সম্মেলন
ব্রিটিশ আইনজীবীর সংবাদ সম্মেলন

একাত্তরে অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গুরুতর ‘অপরাধের’ অভিযোগ পেয়েছেন দাবি করে স্বাধীনতাবিরোধীদের মতো তাদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এক ব্রিটিশ আইনজীবী।

মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলন একথা বলেন ব্রিটিশ আইনজীবী জিওফ্রে রবার্টসন।

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে স্বাধীনতাবিরোধীদের যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা করে তিনি বলেন, এরমধ্য দিয়ে তাদের দায়মুক্তি দেয়া হচ্ছে। কিন্তু যুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহনী ও তাদের এদশীয় দোসরদের বিরুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের লড়াইয়ের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অনেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধে নেমেছেন।

জামাতে ইসলামীর বিদেশি আইনজীবীদের মতো রবার্টসনও বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

যুদ্ধাপরাধে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিক্রিয়ায় শাহবাগ আন্দোলনের মুখে আইন সংশোধন করে আসামিপক্ষের মতো প্রসিকিউশনেরও আপিলের সুযোগ দেয়ার সমালোচনা করেন তিনি।

জামাতে ইসলামী বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে তিনি কাজ করছেন না বলেও দাবি করেছেন এই ব্রিটিশ আইনজীবী, যিনি জামাত নেতা আব্দুস সুবহানের যুদ্ধাপরাধ মামলার রায়ের আগের দিন সংবাদ সম্মেলন করে মৃত্যুদণ্ডের আপত্তি জানিয়েছেন।

এর আগেও জামাত নেতাদের রায়ের আগে লন্ডনে সংবাদ সম্মেলন করে যুদ্ধাপরাধের বিচার নিয়ে নানা প্রশ্ন তোলেন জামাতের বিদেশি আইনজীবী টবি ক্যাডম্যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ