চট্টগ্রাম বন্দর অচল ও তেলের ডিপোতে নাশকতার পরিকল্পনার অভিযোগে শিবিরের কেন্দ্রীয় মানবউন্নয়ন বিষয়ক সম্পাদক এনামুল কবিরসহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আরো দুই শিবির নেতারা হলেন, চট্টগ্রাম নগর শিবিরের সাধারণ সম্পাদক মো. মোস্তফা ও নগর জামাতের বায়তুল মাল সম্পাদক মুশফিক আরবার।
শনিবার সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ পক্ষ থেকে জনানো হয়, এনামুল কবির কেন্দ্র থেকে তেলের ডিপোসহ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনার বার্তা নিয়ে ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম যান। পরিকল্পনা বাস্তবায়নে জন্য চট্টগ্রামের শিবির নেতাদের সঙ্গে বৈঠকও করেন।
তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: