অপরাধ

মাহমুদুর রহমান মান্না ‘আটক’

মান্না
মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ৩টার দিকে রাজধানী থেকে তাকে আটক করা হয়েছে। মান্নার স্ত্রী মেহের নিগার দাবি করেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে বনানীতে তাদের এক আত্মীয়ের বাসা থেকে মান্নাকে ধরে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ। তবে প্রথমে এক ক্ষুদে বর্তায় আটকের বিষয়টি অস্বীকার করে ডিএমপি। পরে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি'র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ বিষয়ে পুলিশ কিছুই জানে না বলে সাংবাদিকদের জানান। সরকারের পতন ঘটাতে নানা কৌশল নিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে ফোনালাপ ফাস হলে ব্যাপকভাবে আলোচনায় আসেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িত অভিযোগ করে বিভিন্ন মহল থেকে মান্না ও খোকাকে গ্রেপ্তারের দাবি ওঠে। এদিকে, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যর পক্ষ থেকে মান্নার সন্ধানের দাবি করা হয়েছে। গত রোববার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। কথোপকথনের এক পর্যায়ে আন্দোলন বেগবান করতে বিশ্ববিদ্যালয়ে নাশকতা ঘটানো ও লাশ ফেলার বিষয়ে খোকাকে পরামর্শ দেন মান্না। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ