অপরাধ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতা গ্রেপ্তার

ছাত্রদল
ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন,

তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসাইন ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাশ।

রাজধানীর গাবতলী থেকে ২০টি পেট্রোল বোমাসহ ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার ছাত্রদল নেতারা নাশকতা ঘটানোর জন্য কর্মীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার রাতে দারুসসালাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

গাবতলীর বসুপাড়ায় রোজিনা দোতলা বাস কাউন্টারের সামনে ছাত্রদলের কিছু নেতাকর্মীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১০-১৫ জন পালিয়ে গেলেও ২০টি পেট্রোল বোমাসহ দুই জনকে হাতেনাতে ধরা হয়।

কমিশনার বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ঢাকা ও আশপাশের এলাকার সড়কে যানবাহনে পেট্রোল বোমা মারার পরিকল্পনা নিয়ে তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন।

তিনি বলেন, আটক জাকির জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থেকে ঢাকা ও সাভারে থাকতেন।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় তার কিছু বহিরাগত সহযোগী আছে, যাদের দিয়ে হরতাল-অবরোধে ঢাকা ও সাভারে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতেন তিনি।

কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের বাসভবনের সামনে হাতবোমার বিস্ফোরণ এবং ছাত্রদলের ডাকা ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের তালায় সুপার গ্লু দেয়ার সঙ্গেও জাকির জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে পুলিশের কাছে।

আর জাকিরের ঘনিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃনাল কান্তি দাশও হরতাল-অবরোধে রাজধানীতে হাতবোমা ও পেট্রোল বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

গ্রেপ্তার দুই ছাত্রদল নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম, মোহাম্মদ মাসুদুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ