অপরাধ

অভিজিৎ হত্যাকাণ্ড: স্বীকার করলো ফারাবী

ফারাবী
ফারাবী

লেখক-ব্লগার অভিজিৎ রায়কে ফেইসবুক ও ব্লগে হত্যার হুমকি দেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন প্রধান সন্দেহভাজন ব্লগার শফিউর রহমান ফারাবী বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি মাহমুদ খান আরো বলেন, উগ্রবাদিদের পক্ষে বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনাকারী ফারাবী বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডটকম থেকে অভিজিতের বই সরিয়ে ফেলতেও হুমকি দিয়েছিলেন।

এদিকে, এক ব্রিফিংয়ে এ হত্যা মামলার যথাযথ তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিল ফারাবী।

গত বছরের ৯ ফেব্রুয়ারি ফারাবী ফেইসবুকে এক পোস্টে অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে আসলেই তাকে হত্যা করা হবে। শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকেও হত্যার হুমকি দিয়েছিলেন এ ফারাবী।

গত ২৬ ফেব্রুয়ারি বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলায় চালায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ