নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়ে একজনকে হত্যা ও পাঁচ জনকে দগ্ধ করার মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি যাত্রামুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়ে একজনকে হত্যা ও পাঁচজনকে দগ্ধ করার ঘটনায় রোববার রাতে ঢাকার কালিগঞ্জের পূবাইল এলাকা থেকে মামুন ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তার স্বীকারোক্তি অনুযায়ী রাতেই যাত্রামুড়া থেকে গ্রেপ্তার করা হয় জহিরুল নামের আরও একজনকে।
পরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় চারজনের একটি সংঘবদ্ধ দল এ হামলা চালায়। আর এ মামলার প্রধান আসামি তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: