অপরাধ

সীতাকুণ্ডে বিপুল বিস্ফোরকদ্রব্যসহ আটক ৩

বিস্ফোরক
বিস্ফোরক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, হাতবোমা ও অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, শিবির কর্মীরা এগুলো আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলো।

সীতাকুণ্ড মডেল থানার সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের নুনাছড়া পাহাড়ে শনিবার রাতভর অভিযান চালানো হয়। এ সময় ঊচ্চক্ষমতার বিস্ফোরক, ৭৫টি পেট্রোলবোমা, ৫০টি ককটেল, ১০টি দেশিয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পাহাড়টিতে তিনটি তাঁবুরও সন্ধান পেয়েছে পুলিশ। জঙ্গিরা এগুলো আস্তানা হিসেবে ব্যবহার করেছে বলে ধারনা পুলিশের।

এর আগে, চট্টগ্রামের হালিশহরের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, হাতবোমা ও অস্ত্রসহ ৫ জঙ্গীকে উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ