অপরাধ

অভিজিৎ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে: ডিএমপি মুখপাত্র

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীর কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম। রোববার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ফারাবীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত তদন্তে বেড়িয়ে এসেছে উগ্রজঙ্গিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশের কর্মকর্তাদের তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) সন্তুষ্টি প্রকাশ করেছে।

এদিকে, লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্ত নিয়ে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সঙ্গে বৈঠক করেছে এফবিআই প্রদিনিধিদলের সদস্যরা। এ সময় এফবিআই প্রদিনিধি দল সিআইডির কাছ থেকে অভিজিৎ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে এফবিআই সদস্যরা বৈঠক করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।

এদিকে, ডিবি পুলিশের ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর মুন্সীপাড়ার ১৬/ডি হোণ্ডিংয়ের মুজিবুর রহমানের বাসার তৃতীয় তলায় ফারাবীর পরিবারের ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ একটি ল্যাপটপ, একটি ডেস্কটপের সিপিইউ এবং বেশ কিছু কাগজপত্র জব্দ করে।

তবে অভিযানের সময় ওই ফ্ল্যাটে ফারাবীর পরিবারের সদস্যরা কেউ ছিলো না বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ