অপরাধ

আবু তাহের হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেপ্তার

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

রামপুরায় অবসরপ্রাপ্ত কর কমিশনার আবু তাহের হত্যার মূল পরিকল্পনাকারী তার সাবেক গাড়িচালক ও এক সহযোগিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বলে জানিয়েছেন ডিএমপি'র মুখপাত্র মনিরুল ইসলাম।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে— উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, গাড়ি চালানো নিয়ে মালিক আবু তাহেরের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গত ১ মার্চ মধ্যরাতে রামপুরার টিভি রোড আবাসিক এলাকার একটি বাসায় ডাকাতি হয়। ডাকাতরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই বাসার মালিক অবসরপ্রাপ্ত কর কমিশনার আবু তাহের ও তার স্ত্রীকে বেধে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় আবু তাহের বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা।

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও তার এক সহযোগিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ