নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কিছু পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়।
রাজধানীতে রাতভর পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। সকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থেকে ৫টি পেট্রোলবোমা ও ৪টি ককটেলসহ জামাত নেতা ইমরানকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া নাশকতার আশঙ্কায় রাতভর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিএনপি-জামাতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়।
এদিকে, বগুড়ায় বিএনপি-জামাতের ৬ কর্মীকে আটক করে পুলিশ। এ সময় বুলবুল নামে এক বিএনপি কর্মীর কাছ থেকে ৬টি তাজা ককটেলও উদ্ধার করেন তারা।
এছাড়া, গাজীপুরে পুলিশের রাতভর অভিযানে আটক হয় বিএনপি-জামাতের ১০ নেতাকর্মী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: