অপরাধ

‘বাশের কেল্লা’র চিফ অ্যাডিটরিয়াল অ্যাডমিন গ্রেপ্তার

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

শিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক ও ‘বাশের কেল্লা’সহ অর্ধশতাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের চিফ অ্যাডিটরিয়াল অ্যাডমিন কে.এম. জিয়াউদ্দিন ফাহাদকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি'র মুখপাত্র মনিরুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ভি.ভি.আই.পি. বিশিষ্টজন ও সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তিমূলক অপ্রচারের দায় ফাহাদ স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএমপি'র এই মুখপাত্র।

দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে শীর্ষে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শিবির। সন্ত্রাসের পাশাপাশি সমাজিক গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারেও লিপ্ত রয়েছে স্বাধীনতা বিরোধী এ সংগঠনটি। দীর্ঘদিন চেষ্টার পর রাষ্ট্রবিরোধী এসব অপকর্মের মূল হোতা শিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক ও অর্ধশতাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের চিফ অ্যাডিটরিয়াল অ্যাডমিন কে এম জিয়া ফাহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ফেইসবুক পেইজের মাধ্যমে দেশের ভিভিআইপি, দেশের বিশিষ্ট ব্যক্তি, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যা বসগ আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করত।

তিনি সাংবাদিকদের আরো বলেন, এসব করে সে শিবিরের প্রতি মানুষের সহানুভূতি তৈরি করে সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে কাজ করত বলে সে স্বীকার করেছে। তার সঙ্গীদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ