ভারতে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে দেশে ফিরিয়ে আনতে দুই-একদিনের মধ্যেই চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আইজিপি শহীদুল হক। সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি জানিয়েছেন, বহিঃসমর্পন চুক্তির আওতায় মাসুদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঠিঠি পাঠানো হবে।
গত ৮ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি টেরিরিজম স্কোয়াড -এটিএস। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের পর, ভারতের জাতীয় তদন্ত সংস্থা'র প্রতিনিধি দলের ঢাকা সফরকালে সন্ত্রাসী ও জঙ্গিদের যে তালিকা বিনিময় হয়, তাতেও মোল্লা মাসুদের নাম রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: