অপরাধ

সিলেটে স্কুল ছাত্র হত্যা: রিমান্ডে গেদা

রিমান্ডে গেদা
রিমান্ডে গেদা

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় অন্যতম আসামী আতাউর রহমান গেদাকে মঙ্গলবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমাত উল্লাহ বলেন, এ হত্যাকাণ্ড মোট ৫ জন জড়িত ছিল। যার মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্ধী আদায় করা হয়েছে। বাকি ২ জনের একজনকে সনাক্ত করা হয়েছে, তার নাম তরিকুল ইসলাম মাছুম।

এ হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে নগরীর রায়নগর-শাহীঈদগাহ এলাকাবাসী। নিহত শিশু সাঈদকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে দাফন করা হয়েছে।

এদিকে, সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওলামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

একই আদালতে মামলার অপর আসামি পুলিশের সোর্স গেদা ওরফে কালা গেদা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক শাহেদুল করিমের আদালতে রাকিবকে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।

একই আদালতে অপর আসামী পুলিশের সোর্স গেদা মিয়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তা আমলে নিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে রোববার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করলে রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে, দুপুরে দোষীদের শাস্তির দাবিতে নগরীর শাহী ঈদগাহর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

অপহরণের ৩ দিন পর গত শনিবার রাতে পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদি হয়ে এবাদুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ