অপরাধ

যুবদলের অর্থায়নে তৈরি হচ্ছে ককটেল

সেলিম
সেলিম

চট্টগ্রামে যুবদলের কিছু নেতা-কর্মীর নির্দেশ ও অর্থায়নে তৈরি হচ্ছে ককটেল— এসব ককটেল নির্দিষ্টস্থানে সরবরাহ করে বোমা-কারিগররাই বলে বলে জানিয়েছেন গ্রেপ্তার হওয়া সেলিম। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পুলিশি জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন তিনি।

মঙ্গলবার জেলার টাইগারপাস, পাহাড়তলী ও খাতুনগঞ্জ থেকে ককটেল তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় সেলিম, প্রকাশ কান্তি নাথ ও নিতাই দেবনাথ। তাদের দেয়া বক্তব্যে উঠে আসে এসব তথ্য।

সাতাশ বছর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ককটেল তৈরিতে সেলিম। ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে চোখ হারালেও ফিরতে পারেননি এ পেশা থেকে। বর্তমানে জেলার যুবদলের কয়েকজন নেতার দেয়া অর্থ ও নির্দেশেই সেলিম বোমা বানিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন পুলিশি জিজ্ঞাসাবাদে।

এদিকে, আটক প্রকাশ কান্তি সেলিমকে নিয়মিত বিস্ফোরক দ্রব্য সরবরাহ করতেন বলে স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে সেলিম যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার নামও উল্লেখ করেছে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ