রাজধানীর মগবাজারের একটি ভবনে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাজধানীর ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ পশ্চিমের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ কথা বলেন।
তিনি বলেন, এ চক্রটি সারাবছরই জাল টাকা তৈরি করলেও ঈদ ও পূজাকে ঘিরে বেশি সক্রিয় থাকত। চক্রটির দলনেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ৬ থেকে ৭ বছর ধরে জাল টাকা তৈরি করে আসছিল তারা।
এ অভিযানে ৫০ লাখ টাকার জাল নোট তৈরির অর্ধছাপা কাগজসহ ১২টি ফ্রেম, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, এক হাজার টাকা লেখা জলছাপ কাগজ ও ২টি কাটার উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: