চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে সোমবার জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির জেলা প্রধান এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরশাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: