অবৈধভাবে সোমবার মালয়েশিয়াগামী বাংলাদেশি- মিয়ানমার নাগরিকসহ ৪০ জন আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পর্ব জোন (চট্টগ্রাম)।
বেলা সাড়ে ১২টার দিকে, ঘটিকায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র হতে ইঞ্জিনচালিত এফভি তৌসিফ ইসহাক নামের একটি ট্রলার আটক করেছে।
আটকৃতদের মধ্যে কক্সবাজার জেলার ১৮ জন, নারায়ণগঞ্জ জেলার ৪ জন, বান্দরবন জেলার ১ জন, চাদঁপুর জেলার ২ জন, সিরাজগঞ্জ জেলার ৪ জন, খুলনা জেলার ১ জন, বাগেরহাট জেলার ১, ময়মনসিংহ জেলার ১, মাদারীপুর জেলার ৫, শরীয়তপুর জেলার ১, গাজীপুর জেলার ১, এবং মিয়ানমারের ১ জন নাগরিক।
কোস্টর্গাড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কোস্টর্গাড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার পেটি অফিসার কেসি মং মারমার নেতৃত্বে কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন চেরাদ্বীপের দক্ষিণ-পশ্চিম ৩/৪ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়। এসময় মালয়েশিয়াগামী একটি ট্রলার ও মাঝিমাল্লাসহ ৪০ জনকে আটক করে। এদের মধ্যে ৫ জন মাঝি-মাল্লা রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার ট্রলার এবং আটকদের বিকেলে থানায় হস্তান্তর করার জন্য টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।