অপরাধ

সাত খুন: রহম আলী সাত দিনের রিমান্ড

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে রহম আলীকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবদেন জানালে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে সাত খুনের ঘটনায় র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ১৯ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তাদের স্বীকারোক্তিতে বিভিন্ন সময় প্রধান আসামী নূর হোসেনের সহযোগী রহম আলীর নাম উঠে আসে।

সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর থেকে পুলিশ তাকে আটকের পর এ খুনের মামলায় গ্রেপ্তার দেখায়। ওই রাতেই রহম আলীকে নারায়ণগঞ্জ নিয়ে আসা হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের ও পরদিন ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ