অপরাধ

পাসপোর্ট অফিসে দালাল চক্রের বিরুদ্ধে আভিযান, আটক ২০

পাসপোর্ট অফিস
পাসপোর্ট অফিস

আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তবে দালাল চক্রের কোনো নেতাকে আটক করতে পারেনি তারা।

আটককৃতদের মধ্যে ১৯ জনকে ৩ মাস করে কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং বাকি একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

গ্রেপ্তারকৃতরা জানায়, পাসপোর্ট অফিসের অনেক কর্মকর্তা-কর্মচারি তাদের সঙ্গে জড়িত রয়েছে। আর অফিসের কারোর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগেও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক।

আগারগাঁয়ের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে র্যা ব কয়েকজন দালালকে গ্রেপ্তার করেছে।

দালালরা পাসপোর্ট করিয়ে দেয়ার নামে সাধারণ মানুষদের হয়রানি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় র্যা ব। অভিযানে দালালদের কোনো নেতাকে আটক করতে না পারলেও তাদেরকে ধরার চেস্টা চলছে বলে জানান র্যা ব-২ অধিনায়ক মাসুদ রানা।

পাসপোর্ট অফিসের অনেকেই তাদের সঙ্গে জড়িত রয়েছে বলে জানায় গ্রেপ্তারকৃতরা।

অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারির কারণেই হয়রানি শিকার হতে হয় বলে অভিযোগ পাসপোর্ট প্রত্যাশীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ