রাজধানীর উত্তরা থেকে গ্রেনেড, হাতবোমা, পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। এসময় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যে ভিত্তিতে উত্তরার কসাই বাজার এলাকার একটি বাড়ি অভিযান চালায় র্যাব। ঘটনাস্থল থেকে ১২টি পেট্রোলবোমা, ৩০টি হাত বোমা, একটি গ্রেনেড ও ৬০টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান দেশটিভিকে জানিয়েছেন, আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক ও হানজালা জেএমবি'র এহসার সদস্য। আর জিয়াউর রহমান ও মোফাজ্জল হোসেন নামে দু'জন সংগঠনটির গায়েরে এহসার সদস্য। তারা বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারনা করছে র্যাব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: