অপরাধ

অভিজিৎ হত্যা: এখনো খুনিরা ধরা ছোঁয়ার বাইরে

অভিজিৎ হত্যা
অভিজিৎ হত্যা

বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে, মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকাশ্যে খুন করে কী করে পালিয়ে যেতে সক্ষম হল খুনিরা? তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ অবস্থায় হত্যাকাণ্ডের আসল খুনিরা ধরা পড়বে কি-না নিয়ে আশঙ্কা এখন নিহতের পরিবারের।

পরিবারের অভিযোগ, স্পর্শকাতর এ হত্যা মামলাটির সম্ভাব্য সব বিষয় নিয়েই তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তে বাংলাদেশর গোয়েন্দা পুলিশকে সহায়তা করছে ও নিজেরা স্বাধীনভাবে এ হত্যাকাণ্ড তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে হত্যার হুকুমদাতা হিসেবে গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবীকে।

বুয়েটের শিক্ষক তারিক ফারসীম মান্নান মোহাম্মদীকেও জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও কোনো ক্লু বের করতে পারেনি তারা।

অভিজিৎ রায় বাবা অজয় রায় বলেন, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের একমাস পার হলেও মামলা তদন্তে ডিবি এখনও অন্ধকারেই রয়েছে। খুনিদের আইনের আওতায় আনায় বিলম্বে তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্তেকোনো অগ্রগতি দৃশ্যমান না হলেও, তদন্ত অনেক দুর এগিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ