রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়াওয়েজের এক কেবিন ক্রুর শরীর তল্লাশি করে ৫৪৮ গ্রাম সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আটক আসলাম ওমর বেলিম (৪৫) শনিবার সকাল সাড়ে ৫টায় কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটে কুয়েত থেকে ঢাকা আসেন।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, ফ্লাইটটি অবতরণের পর আসলামের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার শরীর তল্লাশি করে সোনাগুলো পাওয়া যায়।
তার কাছে প্রতিটি ১০ তোলা ওজনের চারটি সোনার বার এবং ৮২ গ্রাম ওজনের সোনার অলঙ্কার পাওয়া যায়।
উদ্ধার এসব সোনার যার বাজারমূল্য ২৫ লাখ টাকা বলে জানান উম্মে নাহিদা।
আটক কেবিন ক্রুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: